
রবি মিয়া , ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা বাজারের ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনদের মধ্যে গ্রাম আদালতের কার্যক্রম সম্বলিত ৫০০টি লিফলেট বিতরণ করা হয়েছে।
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে শনিবার (২৮জুন) সকাল ১১টা থেকে বেলা একটা পর্যন্ত এই লিফলেট বিতরণ করা হয়। উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ এই লিফলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান তুষার, ইউপি সদস্য আব্দুল মন্নাফ, আব্দুল মজিদ, উজ্জ্বল মিয়া, রিপন মিয়া, জিয়া উদ্দিন, সেলিম তালুকদার, মো.নেকচান, আসমা আক্তার, সাহানা আক্তার প্রমুখ।

