বাড়িবাংলাদেশেসিলেট বিভাগধর্মপাশায়  কার্যালয়ের উদ্বোধন ও নগদ অর্থ সহায়তা প্রদান 

ধর্মপাশায়  কার্যালয়ের উদ্বোধন ও নগদ অর্থ সহায়তা প্রদান 

রবি মিয়া , ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি

 ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি বিশ্বব্যাপী সংগঠনটির অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও একটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।  বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা সদরের পূর্ববাজারের ইউ.এস.প্লাজার একটি কক্ষে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন ইউএনও জনি রায়। 

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা আলী আরশাদ। কোরআন তেলওয়াত করেন হাফেজ ক্বারী আখম আসাদুল্লাহ। সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী খালেদ সাইফুল্লাহর সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিক। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জনি রায়, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত,সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হায়দার জাহান, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম প্রমুখ। 

অনুষ্ঠানে সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ধর্মপাশা উপজেলার বাসিন্দা কামাল মিয়ার স্ত্রীর হাতে সংগঠনটির পক্ষ থেকে নগদ এক লাখ ৪৮হাজার টাকা তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments