বাড়িবাংলাদেশেসিলেট বিভাগধর্মপাশায়, এসএসসি পরীক্ষা শেষে নিখোঁজ স্কুলছাত্রী,   পরিবারের দাবি অপহরণ

ধর্মপাশায়, এসএসসি পরীক্ষা শেষে নিখোঁজ স্কুলছাত্রী,   পরিবারের দাবি অপহরণ

ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলা ১৫-৫-২৫ ইংরেজি তারিখে এসএসসি পরীক্ষা শেষে বাসায় না ফেরায় এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।

পরিবারের অভিযোগ, মেয়েটিকে অপহরণ করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ১৫-৫-২৫ তারিখ শেষ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের পর বাসায় ফেরার পথে নিখোঁজ হয়, বর্ষা আক্তার  (১৬), বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী। পরীক্ষার পরপরই পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।

পরিবার জানায়, বিকাল নাগাদ একটি মোবাইল নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি জানায়, মেয়েটিকে তারা ‘নিয়ে আসছে’। এরপর থেকেই সেই নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা দ্রুত থানায় যোগাযোগ করেন।

পিতা: নুরে আলম জানান, আমার মেয়েটি কখনো এমন কিছু করে না। কেউ ওকে জোর করে নিয়ে গেছে, আমরা শুধু চাই আমার মেয়ে  সুস্থভাবে ফিরে আসুক।”

এ বিষয়ে ধর্মপাশার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক  বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। ইতোমধ্যে মোবাইল ট্র্যাকিংসহ প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

নিখোঁজ ছাত্রীর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments