বাড়িখুলনা বিভাগখুলনা জেলাদৌলতপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু, পরিচয় মিললেও পরিবারের খোঁজ নেই।

দৌলতপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু, পরিচয় মিললেও পরিবারের খোঁজ নেই।

মো: নাসিরুল ইসলাম, ফুলতলা(খুলনা)বিশেষ প্রতিনিধি

খুলনা, ১৮ অক্টোবর ২০২৫

খুলনার দৌলতপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে ইয়াকুব আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াকুব আলী স্টেশনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম-পরিচয় জানা গেলেও তার পরিবারের কারো সন্ধান এখনো পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনা রেলওয়ে থানার একটি সূত্র জানায়, “নিহত ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত কিছু কাগজপত্রের ভিত্তিতে আমরা তার নাম শনাক্ত করতে পেরেছি। তবে এখনো স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। শনাক্তে আরও সময় লাগতে পারে।”

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments