
দীঘিনালা প্রতিনিধি
চাকমা সম্প্রদায়ের সামাজিক-সাংস্কৃতিক ফুল বিজু উৎসব। আজ শনিবার ফুল বিজু শুরু হয়েছে । তিন দিনের উৎসবের শুরুর প্রথম দিনকে ‘ফুল বিজু’ বলা হয় । এদিন আগামী বছরের মঙ্গল কামনায় মাইনী নদীতে ফুল পূজা মধ্যে দিয়ে প্রার্থনা করা হয়। নদী, লেক, পাহাড়ি ঝর্ণা, কুয়া, ঝিরি—যেখানেই পানি, সেখানেই ফুল পূজা মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়।
বিগত বছরের সকল দুঃখ,গ্লানি মুছে দিয়ে উৎসব মুখর পরিবেশে পাহাড়ে মেতে উঠেছে পাহাড়ী সম্প্রদায়ে বৈসু-সাংগ্রাই-বিজু ও বাংলা নববর্ষের উৎসব । তবে সবকিছুকে ছাপিয়ে যায় বর্ষ বিদায় ও বরণ উৎসব । যা ‘বৈসাবি’ নামে পরিচিত । বাংলা বর্ষের শেষ দিনে চাকমারা ‘ফুল বিজু’, ত্রিপুরা সম্প্রদায়েরা ‘হাঁরিবৈসু’ আর মারমা সম্প্রদায়ে ‘সূচিকাজ’ নামে পালন করে যা ‘ফুল বৈসু/ফুল বিজু নামে সর্বাধিক পরিচিত । মাইনী নদী হাজার হাজার মানুষের ভীড়ে মুখরিত থাকে । এ ফুল বিজু/বৈসুর দিনের মাইনী নদীতে চাকমা, মারমা,ত্রিপুরা সম্প্রদায়ের পাশাপাশি অনন্যা সম্প্রদায়ের লোকও নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পড়ে গঙ্গাদেবীকে ফুল পূজা মাধ্যমে প্রণাম জানাতে আসেন। দীঘিনালা সব দিকে সম্প্রীতির মিলবন্ধনে বদ্ধপরিকর।

