
মো:সাকিল(ঘোড়াঘাট) দিনাজপুর শিক্ষানবিশ প্রতিনিধি
গতকাল ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০:৩০ মিনিটে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ক্ষুদাতপুর গ্রামের রাস্তাই ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সাহসী গ্রামবাসীরা। নিতাশ পুকুর সংলগ্ন একটি রাস্তায় একদল ডাকাত রশি দিয়ে একটি মোটরসাইকেল থামিয়ে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজন ব্যক্তি চিৎকার করলে পাশ্ববর্তী গ্রামের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে ডাকাতদল পালিয়ে যায়।
ঘটনার পরপরই গ্রামবাসীরা থানা পুলিশকে অবহিত করলে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
তাৎক্ষণিক গ্রামবাসী ইউএনও মহোদ জনাব মোঃ রফিকুল ইসলাম এর কাছে গিয়ে ঘটনার বর্ণনা দেয়। ইউএনও মহোদয় পরের দিন সকাল ৯ঃ০০ টায় থানা থানায় আসতে বলে। ইউএনও জনাব মোঃ রফিকুল ইসলাম ও ওসি মহোদয় জনাব মোঃ নাজমুল হক প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান, মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি প্রতিরোধ কমিটি গঠন করাবে। এই কমিটির সঙ্গে গ্রাম পুলিশ সমন্বিতভাবে কাজ করবে বলে আশ্বাস দেয়।

