
খাজা মঞ্জুর মাহমুদ, সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)শিক্ষানবিশ প্রতিনি্ধি
২৭ জুন শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়।
সরাইল সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ৭ নং সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান খান এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোশারফ হোসাইন।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সম্মানিত সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মাস্টার।
সভায় আরো বক্তব্য প্রদান করেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মৃধা আহমাদুল কামাল, সরাইল উপজেলা জামায়াত ইসলামীর আমির জনাব মোঃ এনাম খা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নুর আলম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
সরাইল উপজেলায় দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে ও শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় সরাইল উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোশারফ হোসাইনকে সম্মানসূচক উত্তোরীয় পড়িয়ে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মাস্টারসহ উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ।

