
বরিশাল সদর(বরিশাল) নিজস্ব প্রতিনিধি::
আজ ০৪ মে রবিবার ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আগামী ১৬ ও ১৭ মে ২০২৫, খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে খুলনায় অনুষ্ঠিতব্য ‘শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে বরিশালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এই সময় যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বরিশাল বিভাগের বিভিন্ন ইউনিটের বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

