বাড়িঅন্যান্যডিমলায় গলায ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

ডিমলায় গলায ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

মোঃ মফিজুল ইসলাম,নিজস্ব, প্রতিনিধি নীলফামারী:
নীলফামারীর ডিমলায় গলায় কাপড় পেচিয়ে কুমুদিনী (৭০) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে।
জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহারা গ্রামের মৃত মহেশ চন্দ্র রায়ের বিধবা স্ত্রী কুমুদিনী রায় গত বৃহস্পতিবার রাতের খাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে । পরদিন শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা ওই বৃদ্ধাকে থাকার ঘরের তীরের সাথে ঝুলে থাকতে দেখে। তারা জানায়, বৃদ্ধা কুমুদিনী   বৃহস্পতিবার দিবাগত রাতের যেকোনো সময় তার পড়নের কাপড় গলায় পেচিয়ে তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বৃদ্ধার ছেলে হরিচরণ রায় (৫০) জানায়, তার মা কুমুদিনী দীর্ঘদিন যাবত জরায়ু ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অসহ্য ব্যথার যন্ত্রণায় ভোগছিলেন। তার দাবী তার মা ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ডিমলা থানায় একটি ইউডি মামলা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments