
মোঃ নবীর আলী,টেকনাফ(কক্সবাজার)শিক্ষানবিশ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গোদারবিল এলাকার ‘চিহ্নিত অপহরণকারী’ রুবেলের আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে এক ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের মূল হোতা মো. রুবেলকেও (২৫) আটক করা হয়।
আটককৃত মো. রুবেল টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দার মোহাম্মদ হাকিমের ছেলে। উদ্ধার হওয়া ভিকটিম টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ ঘোলারপাড়া ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দার নাছির আহমদের ছেলে আব্দুল মান্নান (২৫)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করেন।

