
মোঃ অন্তর হোসেন, বিশেষ প্রতিনিধি,শেরপুর সদর
শেরপুরের ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে নিহত নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচ এর বাড়িতে গিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। শনিবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার শালচূড়া ও রাংটিয়া গ্রামে তাদের বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে নগদ ১০ হাজার টাকা করে তুলে দেন তিনি। এ সময় দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রোকুনুজ্জামান, যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

