বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগঝিনাইগাতীতে ঈদকে সামনে রেখে মাদক ও চোরাকারবারি চক্র বেড়ে ওঠেছে

ঝিনাইগাতীতে ঈদকে সামনে রেখে মাদক ও চোরাকারবারি চক্র বেড়ে ওঠেছে

শাইপ আহম্মেদ জুয়েল , ঝিনাইগাতী (শেরপুর) নিজস্ব প্রতিনিধি 

শেরপুর জেলার সিমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় পবিত্র মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চোরাকারবারি ও চাঁদাবাজরা সক্রিয় হয়ে উঠেছে । সিমান্ত এলাকা দিয়ে ভারতীয় নিষিদ্ব অবৈধ মদ,কাপড় প্রসাধনী সহ মালামাল আমদানি করতে চোরকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে । সম্প্রতি ঝিনাইগাতী থানা পুলিশ, বিজিবি ও র‌্যাব ভারতীয় অবৈধ প্রচুর পরিমাণে মদের বোতল পরিত্যক্ত অবস্থায় উদ্বার করতে সক্ষম হয়েছেন । গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় জনসাধারণের মাঝে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে । চোরকারবারিরা সিমান্ত এলাকা দিয়ে ঈদকে সামনে রেখে অবৈধ ভারতীয় মালামাল  সহ জাল টাকা আমদানিতে সক্রিয় হয়ে উঠবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে । অপরদিকে ঈদক সামনে রেখে চাঁদাবাজরা সক্রিয় ভূমিকা রাখছে। এরা ভূক্তভোগীকে মিথ্যা প্রলোভন দিয়ে কৌশল অবলম্বন করে সাধারণ মানুষের নিকট মোটা অংকের চাঁদা আদায় করে থাকে । নাম না বলার শর্থে এক রাজনৈতিক বিএনপির প্রভাবশালী নেতা জানান চাঁদাবাজি বন্ধ করতে এবং মিথ্যা অপবাদ থেকে বিরত থাকার জন্যে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । স্থানীয় প্রশাসনের সহিত আতাঁত করে তদবির বাণিজ্যর মাধ্যমে চলে চাঁদাবাজির কৌশল । উপজেলার সরকারি আইনকে তোয়াক্কা না করে অবৈধ ভাবে কাজ করা ব্যাক্তিদের নিকট থেকে নামধারী  বিএনপি নেতা ও সাংবাদিকরাও চাদাঁ নেয় বলে তথ্য রয়েছে । এই ভাবে কৌশল অবলম্বন করে উপজেলায় চলছে চাঁদাবাজির মহৎসব যেন দেখার কেই নেই । উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধ মালামাল আনয়নে একটি চক্র দীর্ঘদিন থেকে জমজমাট মাদকের ব্যবসা চালিয়ে আসলেও তা বন্ধ করা সম্ভব হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর । জানা গেছে নিয়মিত মাসিক মাসোহারা গুনতে হয় চোরাকারবারীদের । মব সৃষ্টি ও পারিবারিক শক্তি প্রদর্শন করে হট্রোগুল বাজিয়ে দিয়ে ভুক্তভোগীর নিকট থেকে চাঁদা আদায় করা হচ্ছে অপর দিকে ব্যাক্তি ও সরকারী কর্মকর্তাদের অবৈধ কার্যক্রম ঢাকতেও অপ সাংবাদিকদের সাথে রয়েছে তাদের গভীর সম্পর্ক। সচেতন মহল মনে করছেন স্থানীয় ভাবে প্রশাসন ও রাজনৈতিক ভাবে এ ধরণের কর্মকান্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা ছাড়া কোন বিকল্প পথ নেই 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments