
শাহিন মিয়া,ঝিনাইগাতি(শেরপুর) নিজস্ব প্রতিনিধি
আজ দুপুর আনুমানিক সাড়ে তিনটার দিকে শেরপুর থেকে ঝিনাইগাতিগামী একটি মিনি বাসকে প্রাণ কোম্পানির একটি কাভার ভ্যান পিছন থেকে ধাক্কা দিলে বাসটি আনুমানিক ৩০ জন যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে খৈলকুড়া মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।এ ঘটনায় নবজাতক শিশুর মা সহ বাসের অন্যান্য যাত্রীরা দরজা ও জানালা ভেদ করে বের হয়ে গেলেও তিন মাসের একটি নবজাতক শিশুকে খুঁজে পাওয়া যায়নি।পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কার্য পরিচালনা করে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং আহত ব্যক্তিদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এ সময় উদ্ধারকর্মীদের সাথে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল আলম রাসেল ।তিনি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শোক জ্ঞাপন করেন।

