বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাঝালকাঠিতে সম্প্রীতির সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে সম্প্রীতির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি।। 
ঝালকাঠিতে সাম্প্রদায়িক সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ সভা
আজ ২২শে সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ঝালকাঠির ইসলামিক ফাউণ্ডেশনের উপ পরিচালক মো আলম হোসেনের সভাপতিত্বে  জেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উজ্জ্বল কুমার রায়, পুলিশ সুপার ঝালকাঠি। 
প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জনাব মাওলানা আঃ হাই নিজামী, খতিব বায়তুল মোকাররম জামে মসজিদ, ঝালকাঠি। এছাড়া বক্তব্য পেশ করেন মহারাজ পাবলিক হরিসভার পুরোহিত জনাব সুকুদেব গোস্বামী। আলোচনা সভায় বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments