
বিন-ই-আমিন, নিজস্ব প্রতিনিধি,ঝালকাঠী।
“শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে” প্রতিপাদ্যে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫’ উদযাপন হয় ঝালকাঠিতে। দিবসটি পালন উপলক্ষ্যে আজ ১ মে ২০২৫ খ্রিষ্টাব্দে জেলা প্রশাসন, ঝালকাঠি’র উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালীতে নেতৃত্ব দেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট(যুগ্মসচিব) আশরাফুর রহমান। র্যালিতে অংশগ্রহণ করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন। আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার ২৭টি শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ এবং অগণিত মেহনতি মানুষ। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠি প্রাঙ্গণে এসে শেষ হয়।
এছাড়া ঝালকাঠির ঐতিহ্যবাহী ও দেশের সেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এনএস কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালী বের হয়। এতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী। পরে আলোচনা সভা শেষে র্যালীর সমাপ্তি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে ঝালকাঠি, রাজাপুরে মে দিবসের সভা শেষে
র্যালী বের হয়। নলছিটিতে বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি পালনের লক্ষ্যে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে সমবেত হন। পরে একটি র্যালী শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে গার্লস স্কুলে গিয়ে শেষ হয়।
র্যালী বের হয়। নলছিটিতে বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি পালনের লক্ষ্যে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে সমবেত হন। পরে একটি র্যালী শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে গার্লস স্কুলে গিয়ে শেষ হয়।

