বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী সৌহার্দ্য সংলাপ।

ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী সৌহার্দ্য সংলাপ।

ঝালকাঠী মাল্টিপার্টি এ্যাডভোকেসী ফোরাম এবং ঝালকাঠী প্রেসক্লাবের আয়োজনে ডেমেক্রেসি ইন্টার ন্যাশনালের ব্যবস্থাপনায় ১৭ জানুয়ারী সকাল ১১ টায় স্থানীয় ফাতেমা কনভেনশন সেন্টারে সৌহার্দ্য সংলাপটি অনুষ্ঠিত হয়। 
মাল্টিপার্টি এ্যাডভোকেসী ফোরাম এর উপদেষ্টা, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড মোঃ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে ৩ টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও প্রার্থীর পক্ষের প্রতিনিধি, সিভিল সোসাইটি, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন। সংসদীয় আসন ১২৬ ঝালকাঠি -২ ( ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা) আসনে ভোটারদের প্রত্যাশা, সমস্য এবং পরিকল্পনা নিয়ে নির্ধারিত ৫ টি বিষয়ে ভোটারদের করা প্রশ্নের জবাব দেন বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো’র পক্ষে ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম এবং গণ অধিকার পরিষদ এর প্রার্থী মোঃ মাহামুদুল ইসলাম সাগর। ডেমেক্রেসি ইন্টার ন্যাশনাল এর আঞ্চলিক পরিচালক দিপু হাফিজুর রহমান এবং ঝালকাঠী প্রেসক্লাবের সভাপতি আক্কাস সিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম নুপুর, এনসিপির জেলা সভাপতি মাইনুল ইসলাম মান্না, 
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, ঝালকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. সাকিনা আলম লিজা,  জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন, 
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর প্রধান সংগঠক মোঃ রমজান আকন রিদয়, জামায়েত প্রার্থীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর জাময়াতে ইসলামির সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম বাবু, মনোনিত প্রার্থীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন  ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল হক আজিম। সাংবাদিক ও সিভিল সোসাইটির পক্ষ থেকে বক্তব্য রাখেন দৈনিক দুরযাত্রা পত্রিকার সম্পাদক মোঃ জিয়াউল হাসান পলাশ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রতিনিধি মোঃ আল-আমীন তালুকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ স ম মাহামুদুর রহমান পারভেজ , একুশে টেলিভিশন এর প্রতিনিধি আজমির হোসেন তালুকদার,আমার দেশ প্রতিনিধি সফিউল আজম টুটুল , প্রান্তিক মানুষের পক্ষে ঝালকাঠি   ৭নং ওয়ার্ডে উত্তর কিস্তাকাঠী আবাসন প্রকল্পের সহ-সভাপতি আঃ রহমান প্রার্থীদের নিকট প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা, যোগাযোগ ও জীবন মান উন্নয়নে পরিকল্পনা সম্পর্কে জানতে চান। নারীদের ব্যবসা বান্ধব সহজ ঋণ এবং সামাজিক নিরাপত্তা বিষয়ে পরিকল্পনা সম্পর্কে জানতে চান নারী উদ্যোক্তা কবিতা হালদার, ক্ষুদ্র কুটির শিল্প সহ ঝালকাঠির ঐতিহ্যবাহী ব্যবসা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে নির্বাচিত সাংসদ সদস্য এবং তাদের দলের পক্ষ থেকে কি করা হবে সে বিষয়ে প্রশ্ন করেন কাশারি ব্যবসায়ী আমিত বনিক। শ্রমিক দের মজুরি ও অধিকার নিয়ে পরিকল্পনা সম্পর্কে জানতে চান হৃদয় শেখ এবং প্রতিবন্ধী শিশু এবং নাগরিকদের শিক্ষা স্বাস্থ্য সম্পর্কে কি পদক্ষেপ নেয়া হবে সে বিষয়ে প্রশ্ন করেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিনিধি শিক্ষক ফয়সাল রহমান। প্রার্থীগণ ঝালকাঠি’র উন্নয়ন অগ্রগতি এবং সমস্যা নিরসনে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন এবং নির্বাচনে সৌহার্দ্যপুর্ন পরিবেশ বজায় রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।  রাজনৈতিক নেতৃবৃন্দ শান্তি পূর্ন পরিবেশ এবং উৎসব মুখর নির্বাচনের জন্য  দলের নির্দেশনা মেনে চলার অঙ্গিরার করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments