বাড়িঅন্যান্যজৈন্তাপুরে বন্যার্ত মানুষের মধ্যে জেলা আনসার ও ভিডিপি'র ত্রাণ বিতরণ

জৈন্তাপুরে বন্যার্ত মানুষের মধ্যে জেলা আনসার ও ভিডিপি’র ত্রাণ বিতরণ

জৈন্তাপুরে বন্যার্ত মানুষের মধ্যে জেলা আনসার ও ভিডিপি’র ত্রাণ বিতরণ

পাহাড়ি ঢলের কারণে বন্যায় আক্রান্ত হয় সিলেট জেলার অধিকাংশ উপজেলার মানুষ পানি বন্ধি হয়ে পড়েন। এই দূর্যোগ মূহুর্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বন্যা দূর্গত মানুষের পাশে রয়েছেন।

আনসার ভিডিপি সিলেট রেঞ্জ উপ-মহাপরিচালক মো: নূরুল হাসান ফরিদী’র নির্দেশনায় জেলা আনসার ও ভিডিপি সদস্য সদস্যাগণ উদ্ধার তৎপরতা, সতর্কীকরণ ও ত্রাণ বিতরণ কাজ সক্রিয় ভাবে করে যাচ্ছে।
২২ মে রোববার বিকাল ৫টায় জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন জৈন্তাপুর উপজেলার ডুলটিরপার, শেওলারটুক ও বাওন হাওর এলাকায় শুকনো খাবার বিতরণ করেন।
তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আনসার ভিডিপি’র সিএ.এ.এস.এম এনামুল হক, সিলেট সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেল গাজী, জৈন্তাপুর উপজেলা কর্মকর্তা মঈন উদ্দিন আহমদ সহ ব্যাটালিয়ন সদস্যবৃন্দ, জৈন্তাপুর আনসার ভিডিপি সদস্যরা সাথে ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments