বাড়িবাংলাদেশেজেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৩ টি সফল অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল...

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৩ টি সফল অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল এবং ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার-০৪

মোঃ জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি :-

অভিযান-০১

(৩০ এপ্রিল ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ) শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/মোঃ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ২২.১০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন বড় আচঁড়া সাকিনস্থ আন্তজার্তিক বাস ট্রামিনালের পূর্ব পার্শ্বে গলি রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ নেওয়াজ শরীফ (২০), পিতা-আব্দুল মজিদ, মাতা-পান্না খাতুন, ২। মোঃ জাহাঙ্গীর হোসেন (৩২), পিতা-মৃত জামাল উদ্দিন, উভয় সাং-বড় আচঁড়া গেটপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা- যশোরদ্বয়কে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ১,২০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে যশোর বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।

অভিযান-০২

(৩০ এ্রপ্রিল ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ) মোঃ রইচ আহমেদ, এএসআই(নিঃ) ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২২.৪৫ ঘটিকার সময় শার্শা থানাধীন বাগুড়ী সাকিনস্থ জনৈক বাবলু চেয়ারম্যান এর মার্কেটের মনির চাউলের দোকানের সামনে নাভারণ টু সাতক্ষীরা গামী মহাসড়কের উপর হইতে আসামী ১। মোঃ জাকির হোসেন মন্টু (৩৩), পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা-মৃত জয়তন নেছা, সাং-রাড়ীপুকুর, থানা-শার্শা, জেলা-যশোর কে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি মোটরসাইকেল সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মোট মূল্য অনুমান ২,২৫,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ রইচ আহমেদ বাদী হয়ে যশোর শার্শা থানায় এজাহার দায়ের করেন।

অভিযান-০৩

(০১ মে ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন, এএসআই(নিঃ) শেখ কামরুল আলম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১১.৫০ ঘটিকার সময় শার্শা থানাধীন নাভারণ সাতক্ষীরা মোড় সংলগ্ন সাতক্ষীরা লাইন কাউন্টার-২ এর ভিতর হইতে আসামী ১। মোঃ আকতার হোসেন (৪৩), পিতা-মৃত তৈয়ব আলী, মাতা-মোছাঃ ফিরোজা খাতুন, সাং-দূর্গাপুর (মাঝপাড়া), থানা-শার্শা, জেলা-যশোর কে ৬০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ২,৪০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে যশোর শার্শা থানায় এজাহার দায়ের করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments