
আসাদুর রহমান,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘরিয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ির মাঝচরে। গত ৩ এপ্রিল ২০২৫ ইং রাতে একটি জুয়ার আসর বসে।
একটি গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিজান চালিয়ে কয়েকজন জুয়ারিকে গ্রেফতার করে থানায় নিয়ে যান এবং ঐ দিন সকালে মামলা দিয়ে কোর্টে চালান করেন।
পরবর্তিতে ৫ এপ্রিল ২০২৫ ইং রাতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন এর সরকারি মুঠো ফোনে অজানা নাম্বার থেকে একটি ফোন কল আসে এবং আসামিদেরকে মামলা না দিয়ে ছেড়ে দেয়া উচিৎ ছিল এ কথা বলে। কথপোকথনের এক পর্যায়ে ঐ ব্যাক্তি ওসিকে হুমকি প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ফোন কারীর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ন সাধারন সম্পাদক (মাহমুদুল আল মারজান) নামে পরিচয় দেন।
খোঁজ নিয়ে জানা যায় ওসিকে হুমকি দাতা ঐ ব্যাক্তির বাড়ি রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে এবং উনি ঢাকা কেন্দীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন। ঘড়িয়ালডাঙ্গা এবং বিদ্যানন্দ ইউনিয়ন পাশা পাশি হওয়ায় ঐ ব্যক্তি প্রভাব খাটিয়ে প্রায় প্রতি রাতে জুয়ার আসর বসাতো।
এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন নিজেই বাদি হয়ে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং বিষয়টি উনার ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানান।

