বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।জিয়ানগরে গাঁজা ও গাঁজা বিক্রির টাকাসহ মাদক কারবারি আটক

জিয়ানগরে গাঁজা ও গাঁজা বিক্রির টাকাসহ মাদক কারবারি আটক

মো : নাজমুল হোসেন জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি: 
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ইন্দুরকানী ওয়ার্ডের থানা সংলগ্ন তুহিন হাওলাদার নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গাঁজা ও গাঁজা বিক্রির টাকা সহ আটক করা হয় । তুহিন ইন্দুরকানি ওয়ার্ডের সিদ্দিকুর রহমান হাওলাদারের পুত্র। 
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি তুহিনকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও গাজা বিক্রি ১০২৭০ টাকা সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তার নামে অভিযোগ থাকা সত্ত্বেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে পুলিশ তাকে ধরতে পারছিল না। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গাঁজা ও গাজা বিক্রির টাকা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করা হয় ‌।
জিয়ানগর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মারুফ হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  আমি,এস আই আশিকুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স সহ নিজ বাড়ি থেকে তাকে গাঁজা,গাঁজা বিক্রির টাকাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments