বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাজামালপুর সদর উপজেলা পরিষদে ; এমপি ওয়ারেছ আলী মামুনের পরিচিতি ও মতবিনিময়...

জামালপুর সদর উপজেলা পরিষদে ; এমপি ওয়ারেছ আলী মামুনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর সদর নিজস্ব প্রতিনিধি, 
জামালপুর-৫ (জামালপুর সদর) আসনের মাননীয় সংসদ সদস্য এড.শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন আজ ২২ শে ফেব্রুয়ারি (রবিবার) জামালপুর সদর উপজেলা পরিষদে আগমন করেন।
এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) নীজ নাজনীন আখতার, সদর উপজেলা ভূমি সহকারি কমিশনার (এসি ল্যান্ড) তানভীর হায়দার, এছাড়াও উপজেলার সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ নবনির্বাচিত সংসদ এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে ফুলের তোরা দিয়ে স্বাগতম ও শুভেচ্ছা জানান। 
উপজেলা পরিষদ কার্যালয়ে পৌঁছে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি তাঁর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিশেষ করে মাদকমুক্ত ও উন্নত জামালপুর গড়ে তোলার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ সময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তার এই নতুন পথচলায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে জামালপুর সদর উপজেলাকে দেশের অন্যতম মডেল উপজেলা হিসেবে গড়ে তুলা হবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments