
ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর সদর নিজস্ব প্রতিনিধি,
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রামদেববাড়ী এলাকায়, পৈতৃক সূত্রে পাপ্য জমিতে ভোগ দখলে বাধাগ্রস্থ ও জবর দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে।
ভুক্তভোগী দুলাল মিয়া অভিযোগ তুলে বলেন : আমি সম্প্রতি সময় আমার পিতা আইয়ুব আলীর কাছ থেকে ১৫ শতাংশ জমি ক্রয় করি। অতঃপর সেই জমিতে চাষাবাদ করতে গেলে ১/ হানিফ উদ্দিন (৬৫) ২/আনসার আলী(৬৫) ৩/উজ্জল মিয়া (৩৫) ৪/ বিপুল মিয়া (৩০) উভয় পিতা হানিফ উদ্দিন ৫/ আঙ্গুর মিয়া (২৮)পিতা আনছার আলী সর্ব সাং রামদেববাড়ী, তারা আমাকে হুমকি দেয় এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের চেষ্টা চালায়। এমতাবস্তায় আমি এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিদের স্বরাপর্ন হলে তারা যখন গ্রাম্য সালিশের উদ্যোগ নেয় তখন তাদেরকেও অপমান অপদস্থ করে, বৈঠক থেকে তাড়িয়ে দেয়। সম্প্রতি সময় গ্রাম্য মাতাব্বর চাঁন মিয়া (৫৫) মীমাংসা করার চেষ্টা করলে তাকেও বেদরক মারধর করেছে। তারপর থেকে আমরা কাউকে বিচার দিতে গেলেও কেউ এগিয়ে আসেনা। তারা কি চায়, কিবা তাদের দাবি সেই বিষয়টিও উল্লেখ করেনা।
কিছুদিন আগে আমি আমার জমিতে চারা গাছ রোপন করেছিলাম সেই চারা গাছ গুলো তারা কেটে ফেলেছে। আমার বাড়ি ঘরের কাজের সার্থে মাটি কাটার উদ্দেশ্যে জমিতে গিয়েছিলাম অতঃপর তারা আমাকে অকাট্য ভাষায় গালিগালাজ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা সংখ্যাগরিষ্ঠ ও দুর্ধর্ষ তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। আমি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করি আমার কর্মস্থল এলাকার বাইরে হওয়ায় বর্তমান এই পরিস্থিতিতে আবার বৃদ্ধ বাবা স্ত্রী সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা পরের সম্পদ লোভী। তারা যখন তখন আমাদের উপর হামলা চালাতে পারে। তাই আমি অতি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এবং ন্যায় বিচার আশা করছি।
এ ঘটনায় দুলাল মিয়ার পিতা আইয়ুব আলী বলেন, আমাদের পিতা মৃত গোলাম মন্ডল আমাদের তিন ভাইকে রেখে মারা যান অতঃপর আমরা তিন ভাই পিতার রেখে যাওয়া সমস্ত সম্পত্তি বিআরএস রেকর্ড অনুযায়ী ভোগ দখল করে আসছিলাম সম্প্রতি আমার দুই ভাই মারা যাওয়ার পর ভাতিজাদের চোখ পড়েছে আমার সম্পত্তির উপর। আমার পৈত্রিক সূত্রে প্রাপ্য জমি আমি আমার ছেলে দুলাল মিয়াকে সাফ—কওলা করে লিখে দেই, আমার ছেলে সেই জমিতে চাষাবাদ করতে গেলে তারা নানাভাবে হুমকি দিচ্ছে এবং মারধরের চেষ্টা চালাচ্ছে। তারপর আমরা গ্রাম্য মাতাব্বরদের জানালে তারা বৈঠকে বসলে তাদেরকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যে চান মিয়া (৫৫) নামে মাতাব্বর কে তারা মেরে আহত করেছিল। তারপর থেকে আমাদের ডাকে কেউ সাড়া দিচ্ছে না। এমতাবস্থায় আমার পৈত্রিক সূত্রে প্রাপ্য জমি বুঝে পেতে প্রশাসন ও এলাকাবাসীর প্রতি ন্যায় বিচার কামনা করছি।

