বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাজামালপুরে ১৫৩ জন শিক্ষার্থীর মাঝে ৯ লক্ষ ১৮০০০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান...

জামালপুরে ১৫৩ জন শিক্ষার্থীর মাঝে ৯ লক্ষ ১৮০০০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করলো ( দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি)

ফারুক আহমেদ, জামালপুর সদর নিজস্ব  প্রতিনিধি

জামালপুরে আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণের ও বর্নাট্য আয়োজনের  মধ্য দিয়ে, সম্পন্ন হল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি অনুষ্ঠান। ৮ই জুলাই মঙ্গলবার জামালপুর জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। 
এ সময় অংশগ্রহণ করেন বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক  এনজিও প্রধান গণ। জামালপুর জেলা প্রশাসক মোছাঃ হাসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার  সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, সদর উপজেলা ভূমি অফিসার তানভীর হায়দার, দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, UNIW এর কাউন্সিল মেম্বার আবু বক্কর মাহমুদ নিয়াজ IIFSO এর সেক্রেটারি জেনারেল ডঃ মোস্তফা ফয়সাল পারভেজ,জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার পরিচালক  ও মানবাধিকার কর্মী খোরশেদ আলম,  এছাড়াও বিভিন্ন মানবাধিকার সংস্থার ব্যক্তিবর্গ, এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন সহ ,  জামালপুর জেলার প্রশাসন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ । 
প্রধান আলোচকের বক্তব্যে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই বিশ্বের অন্যান্য দেশ যখনে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের সন্তানদেরকেউ বিশ্বে নেতৃত্ব দেওয়ার যোগ্য করে তুলতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখেই দোস্ত এইডের স্কলারশিপ প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে সারাদেশে উল্লেখযোগ্য শিক্ষার্থীদের মাঝে নিয়মিত  মাসিক বৃত্তি প্রদান করা হায়। আমরা প্রতিটি ব্যক্তি অনুষ্ঠানে দেশ ও বিদেশের প্রমিনেন্ট  ব্যক্তিদেরকে নিয়ে আসার চেষ্টা করি। এর মূল উদ্দেশ্য হলো এতিম শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের এই বার্তা দেওয়া যেন তারা নিজেদেরকে একা অনুভব না করেন। আমরা তাদেরকে বুঝাতে চাই যে এতিম শিক্ষার্থীদের মাথার ছাতা হয়ে দাঁড়িয়ে আছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। 
তিনি আরো বলেন বাংলাদেশ একটি অপার সম্ভাবনার  একটি দেশ। এই সম্ভাবনাকে খুব সহজেই বাস্তব রূপ দেওয়া সম্ভব। তিনি আরো বলেন টেকসই উন্নয়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ বিশ্ব গঠনের  লক্ষ্য নিয়ে ২০১৮ সালে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠা করা হয়। এসডিজির প্রায় সবগুলো অভীষ্ট নিয়ে কাজ করছে দোস্ত এইড। যেমন দারিদ্র বিমোচন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বেকারত্ব দূরীকরণ, স্বাবলম্বীকরণ, ছানি অপারেশন, হুইলচেয়ার বিতরণ, প্রতিবন্ধীদের পূর্ণবাসন, গৃহহীনদের  জন্য গৃহ নির্মাণ, শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ, নিরাপদ পানির ব্যবস্থা, অজুখানা নির্মাণ, মসজিদ মাদ্রাসা নির্মাণ, বৃক্ষরোপণ, ফুড প্যাকেজ বিতরণ, কোরবানির মাংস বিতরণ সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অতি অল্প সময়ে দেশব্যাপী দোস্ত এইডের সেবা পৌঁছে দিতে পেরেছে। তিনি আন্তর্জাতিক অতিথিদের আহব্বান জানান, বাংলাদেশের উন্নয়নে আন্তরিক সহযোগী হিসেবে কাজ করতে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উদাত্ত আহ্বান জানান। 
এসময়  বিভিন্ন সংস্থা হতে আমন্ত্রিত অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য রাখেন ও সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন এবং স্বাগত জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments