বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাজামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি

জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি

ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর সদর নিজস্ব প্রতিনিধি, 

জামালপুর সদর থানায় দোকানঘর ভাড়া ও জমি ক্রয়সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে টাকা আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেছেন মো. আবুল কালাম (৪৭) নামের এক ব্যক্তি।
অভিযোগ পত্রে উল্লেখ কৃত অভিযুক্তরা হলেন গোবিন্দপুর এলাকার মো. ফজলে রাব্বী ছান্টু (২৬), মো. ফয়সাল আহম্মেদ লিটু (৩০), মো. ফকরুল হাসান টিটু (৪০), ইরাতজ আহম্মেদ (৪৬) এবং রেজাউল করিম (৩৬)।
অভিযোগকারী জানান, গত ১ মে ২০২৪ তারিখে তিনি ফয়সাল আহম্মেদ লিটুর কাছ থেকে ৩ লাখ টাকা জামানত দিয়ে একটি দোকানঘর ভাড়া নেন। পরবর্তীতে অভিযুক্তরা দোকানসহ জমিটি বিক্রির প্রস্তাব দিলে ১৮ লাখ টাকায় দরদাম চূড়ান্ত হয়। এর মধ্যে তিনি আরও ৯ লাখ টাকা প্রদান করেন। সব মিলিয়ে মোট ১২ লাখ টাকা পরিশোধ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
টাকা লেনদেনের পর জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বললে অভিযুক্তরা সম্পূর্ণ টাকার বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
গত ৭ জানুয়ারি ২০২৬, বুধবার সকাল আনুমানিক ৯টা ৪৭ মিনিটে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে গোবিন্দপুর বাজারে কালামের ওষুধের দোকান “ফেলু মেডিকেল”-এ হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় দোকানের এক কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং জোরপূর্বক দোকানের শাটার নামিয়ে দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, কালাম বা তার পরিবারের কাউকে দোকানের আশপাশে দেখা গেলে তাদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে।
ভুক্তভোগী আবুল কালাম বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দাবি করেন, তার পরিবার দেশে নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments