বাড়িসিলেট বিভাগসিলেট জেলাজাফলংয়ে ১১তম পি.কে. ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জাফলংয়ে ১১তম পি.কে. ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আব্দুল শুক্কুর, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে শুরু হয়েছে ১১তম পশ্চিম কালিনগর (পি.কে) ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে পশ্চিম কালিনগর ক্রিকেট মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গফুর আল মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ড সদস্য জালাল হোসাইন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি ইউসুফ আহমদ, মুসলিম নগর সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ লফেস উদ্দিন খান, সাবেক সহ-সম্পাদক মাসুদ চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মুন্না আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব আহমদ, রায়হান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের মাধ্যমে এলাকার তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে ছৈলাখেল ক্রিকেট একাদশকে পরাজিত করে বাংলাবাজার ক্রিকেটার্স জয়লাভ করে। খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য বাংলাবাজার ক্রিকেট দলের খেলোয়াড় সিয়াম আহমদ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments