
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি::
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বাদ এশা গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল খান ও যুবদল নেতা রফিকুল ইসলাম রাকিবের উদ্যোগে মোহাম্মদপুর দারুল উসওয়াহ ইসলামীয়া মাদ্রাসায় বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মাদ্রাসার প্রায় অর্ধশতাধিক এতিম বাচ্চাদের মধ্যে এক বেলার খাবারের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুবদল নেতা মো. আলীম সরকার, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক রাহেল আহমেদ, ছাত্রদল নেতা আবির আহমেদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া এলাকার ময়মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মীরা খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করেন এবং দলের ঐক্য ও জনগণের কল্যাণে মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

