
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় র্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ আজাহারুল ইসলাম শীল (৫৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি বিশেষ টিম এ অভিযান চালায়।
সরজমিনে গিয়ে যায়, জলঢাকা উপজেলার নেকবক্ত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আজাহারুল ইসলাম শীল ঐ এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে।
অভিযানে তার বাড়ির কক্ষ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাহারুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে জলঢাকা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর সাত্তার বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ১৯(গ) ধারায় মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

