বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাজলঢাকায় যুব অধিকার পরিষদের যুব সম্মেলন অনুষ্ঠিত

জলঢাকায় যুব অধিকার পরিষদের যুব সম্মেলন অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী )প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিত হয়েছে যুব অধিকার পরিষদের আয়োজিত যুব সম্মেলন। শুক্রবার (১ আগস্ট) দুপুরে জলঢাকা উপজেলা স্থানীয় এতিমখানায় হাজারো এতিমদের সাথে জোহরের নামাজ আদায় এবং আগামী নির্বাচনে সফল হওয়ার বিশেষ দোয়া য় অংশগ্রহণ করেন । বিকেলে স্থানীয় আবু সাঈদ চত্বরে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পর্যায়ের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত শতাধিক যুব প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের জলঢাকা উপজেলা সভাপতি বাবুল হোসেন
এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার প্রকাশনা সম্পাদক সোহাগ হোসাইন, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী। গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মাসুদ মোন্নাফ উপস্থিত থেকে অনুষ্ঠানটি পর্যালোচনা করেন। সম্মেলনে বক্তারা বলেন, দেশের যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা ও নেতৃত্বে নিয়ে আসতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, বেকারত্ব, মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে আলোচনা হয় এবং পরবর্তী কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করা হয়।
সম্মেলনের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুর নবী ইসলাম নুর, উপজেলা ছাত্র অধিকার পরিষদ, অন্যান্য ওদের মধ্যে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীর আলম, হামিদুল ইসলাম, ওমর ফারুক মুন্না, আলী হোসেন শাহ, একে উদার, ওর রাকিব হোসাইন, অনুষ্ঠানটির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তাইজুল ইসলাম, আব্দুল মতিন স্বাধীন, মনোয়ার হোসাইন, শরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক স্বপন, ও মনজুরুল ইসলাম সাগরসহ জলঢাকা বিভিন্ন ইউনিয়নের আগত যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। সেই সাথে বিভিন্ন প্রিন্ট এবং অনলাইন মিডিয়া সহ জলঢাকা রিপোর্টার্স ইউনিটের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments