
শাব্বীর আহমদ শিবলী ,বিশেষ প্রতিবেদক,হবিগঞ্জ
আজ ৮ জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার কমিটি পুনর্গঠন বিষয়ে দৌলতপুর চারগাও ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসায় এক সভ অনুষ্ঠিত হয়। চারগাও মাদ্রাসার মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন সাহেবের সভাপতিত্বে মোহাম্মদ রায়হান আহমদ সালমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী আমীর আহমদ, কাউন্সিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফীজ মাওলানা মুফতী শাব্বীর আহমদ শিবলী নোমানী, ছাত্র জমিয়তের প্রতিনিধি মো: সালমান প্রমুখ।
সর্বসম্মতিক্রমে
মুফতি শাব্বির আহমদ, সভাপতি
মুফতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক
মুফতী বিলাল আহমদ বেলালী কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করা হয়।
উপজেলা নেতৃবৃন্দ আগামী এক মাসের মধ্যে ওয়ার্ড কমিটির গঠন করার নির্দেশনা প্রদান করেন।
নবনির্বাচিত ইউপি নেতৃবৃন্দ আশ্বস্ত করেন তাঁরা এক মাসের ভিতর ওয়ার্ড কমিটি গঠন করবেন। ইনশাআল্লাহ!
শায়খুল হাদীস মুখলিসুর রহমান সাহেবের দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

