বাড়িসিলেট বিভাগসিলেট জেলাজমিয়তের বাজার কমিটি গঠন সম্পন্ন : তদন্ত ছাড়াই ইমাম-মুয়াজ্জিনের রিমান্ড ফ্যাসিবাদী রিজম 

জমিয়তের বাজার কমিটি গঠন সম্পন্ন : তদন্ত ছাড়াই ইমাম-মুয়াজ্জিনের রিমান্ড ফ্যাসিবাদী রিজম 

শাব্বীর আহমদ শিবলী ,বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ 
অদ্য ০৯/০৭/২৫ তারিখ রোজ বুধবার বাদ এশা শেখ ট্রাভেলস বড়বাজার বানিয়াচং এ জমিয়তে উলামায়ে ইসলাম বড়বাজার শাখা গঠনের লক্ষ্যে এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার সম্মানিত সভাপতি শায়খুল হাদীস মুখলিসুর রহমান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং শাখার সহ-সভাপতি শায়েখ সিরাজুল ইসলাম সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান ষশকেশরী সেক্রেটারি মুফতী আমির আহমদ,যুগ্ম আহ্বায়ক হাফেজ মুফতী শাব্বীর আহমদ শিবলী নোমানী কাউন্সিল বাস্তবায়ন কমিটি বানিয়াচং,যুব জমিয়ত জেলা শাখার সেক্রেটারি শেখ বশির আহমদ যুব জমিয়ত উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইমরান আহমদ উসমানী।
মুফতী আমির আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও মুফতী শাব্বীর আহমদ ও শেখ বশিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খ মুখলিসুর রহমান ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 
বক্তারা ব্রাহ্মণবাড়িয়া ময়নার মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তদন্ত ছাড়াই ইমাম মুয়াজ্জিন কে রিমান্ডে নেয়া এটি ফ্যাসিবাদী আচরণ। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যায়ভাবে কাওকে রিমান্ডে নিয়ে উদোর পিন্ডি বুদুর ঘাড়ে দায় চাপালে ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।এবং জমিয়তের কর্মী আঙুর মিয়া কে অন্যায়ভাবে প্রতিহিংসা মুলক জুলাইয়ে বানিয়াচং পুলিশের গাড়ি পুরানো মামলায় আসামি করার তীব্র নিন্দা জানান। এবং প্রশাসনের নিকট জোর দাবি জানিয়ে বলেন প্রকৃত আসামীদের আড়াল করতেই নির্দোষ ব্যক্তিকে আসামি করা হয়েছে । চার্জসিট থেকে উনার নাম বাদ দিতে হবে।
হাফেজ মাওলানা জালাল উদ্দিন কে সভাপতি আহমদ চৌধুরী কে সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক মাস্টার এনামুল হক প্রচার সম্পাদক নাসিমুল হাসান ও অর্থ সম্পাদক মাওলানা মামুনুল সহ ৩১ সদস্য বিশিষ্ট আগামী ত্রিবার্ষিক জমিয়তে উলামায়ে ইসলাম বড়বাজার শাখা কমিটি গঠন করা হয়।
 জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে দুই জন আলেম রিয়াজ উদ্দিন ও মৌলভী এমদাদুল হক ফরম কেটে যোগদান করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments