
লংগদু বিশেষ প্রতিনিধি
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার জন-জীবনে দুর্ভোগ ক্রমেই যেন বৃদ্ধি পাচ্ছে। জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষার জন্য নৌ পথের বিকল্প নেই। লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় যাতায়াতের জন্য লঞ্চ গুলো পানির নাব্যতার কারনে কাট্টলি বিলের পাশেই এসে থেমে যায়। সেখান থেকে নৌকায় বা ইঞ্জিন চালিত বোট যোগে লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় যাতায়াত করতে হয়। ফলে এলাকার মানুষের চরম ভোগান্তির পাশাপাশি যেমন অর্থ গুনতে হচ্ছে তেমনি ভাবে সময় ক্ষেপন হচ্ছে। কাপ্তাই হ্রদের পানি বিপজ্জনক হারে কমে গেছে। পানির অভাবে লংগদু, বাঘাইছড়ি, বরকল ও জুড়াইছড়ি ৪টি উপজেলায় যাতায়াতের একমাত্র মাধ্যম নদী পথে হওয়ায় জেলা সদরের সাথে নৌ চলাচল প্রয় বন্ধ হওয়ার মতো উপক্রম হয়েছে। কাপ্তাই লেকে পানি কম থাকায় ও টানা খরার কারণে লেকের বিশাল অংশ বর্তমাানে শুকিয়ে আছে। যার ফলে প্রয়োজনীয দাপ্তরিক কাজও থমকে আছে। পানি বেষ্টিত হওয়ার লংগদু উপজেলা যাতাযাতে লঞ্চ, স্পীড বোট, ইন্জিন বোট, বা নৌকা ছাড়া চলাচল করা সম্ভব নয়। কিন্ত কাপ্তাই হ্রদের পানি অনেক স্থানে না থাকায় বা শুকিয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবে লংগদু উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলার চলাচল করা সম্ভব হচ্ছে না।

