বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাজনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি: করিম সরকার”

জনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি: করিম সরকার”

মো:মিষ্টারুল ইসলাম,ফুলবাড়িয়া (ময়মনসিংহ)শিক্ষানবিশ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ময়মনসিংহ দক্ষিণ জেলার আহবায়ক সদস্য, সাবেক কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক, ফুলবাড়ীয়ার জননন্দিত নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল করিম সরকার সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম বাংলা–তে এক বিশেষ সক্ষাৎকার দিয়েছেন।
সক্ষাৎকারে তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বিনির্মাণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ফুলবাড়ীয়ার উন্নয়ন, শিক্ষা বিস্তার, কৃষি ও কর্মসংস্থানসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, “বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করছে। আমার রাজনীতির লক্ষ্যও ক্ষমতা নয়, মানুষের কল্যাণ। ফুলবাড়ীয়ার প্রতিটি মানুষ যেন সমান সুযোগ-সুবিধা পায়, সেই জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
করিম সরকার আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও শিক্ষার্থীদের পাশে থেকেছেন। তাদের সমস্যার সমাধান ও ন্যায্য অধিকার আদায়ে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments