বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাছাত্র -জনতা গণহত্যাকারী স্বৈরাচারি খুনি হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

ছাত্র -জনতা গণহত্যাকারী স্বৈরাচারি খুনি হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

এস এম নাসির মাহমুদ , আমতলী (বরগুনা) সংবাদদাতা।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালাতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন দাবি করে হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে আমতলীতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে আমতলী উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। এর আগে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির নেতারা বলেন, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এই গণহত্যার বিচার বাংলার মাটিতে হবেই হবে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে গুম-খুন, অত্যাচার, রাহাজানি করেছে তার বিরুদ্ধে আজ অবস্থন কর্মসূচি পালন করা হচ্ছে।

আমতলী উপজেলা বিএনপি’র সদস্য সচিব তুহিন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক কামরুজ্জামান হিরু মৃধা, সাবেক সভাপতি অ্যাড. নুরুল ইসলাম শানু, যুগ্মসাধারণ সম্পাদক বরগুনা মশিউর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জেল হোসেন,মো,জালাল মৃধা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক সাবেক কাউন্সিলর শামসুল হক চৌকিদার, মহিউদ্দিন স্বপন, এ বি এম সিদ্দিক, আবুল বাশার তালুকদার ।

অন্য দিকে উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও আমতলী সরকারি কলেজের সাবেক ভিপি,মো, জহিরুল ইসলাম মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো জালাল উদ্দিন ফকির।অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুগ্ন আহবায়ক মো, মকবুল আহমেদ খান মো রুস্তম আলী ফরাজী, আমতলী পৌর বিএনপির আহবায়ক মো, কবির ফকির,মোঃ আমিনুল মৃধা,পৌর যুবদল সদস্য সচিব, মো,ইমরান খান, কলেজ শাখার ছাএদলের সদস্য সচিব মো মনির ডাকুয়া সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments