
শেখ শহীদ আহমেদ, ঘিওর( মানিকগঞ্জ)প্রতিনিধি :
জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানে জীবনর জুকি নিয়ে অংশ নেয়া রাকিব স্বীকৃতি পাননি ‘জুলাই যোদ্ধা হিসেবে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া সত্ত্বেও তার নাম গেজেটভুক্ত না হওয়ায় এ নিয়ে পরিবারে হতাশা ও ক্ষোভের শেষ নেই। রাকিবের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে। তিনি জেলার ঘিওর সদরের ডিএন পাইলট উচ্চবিদ্যালয়ের কারিগরি (ভোকেশনাল) বিভাগের ছাত্র। দরিদ্র পরিবারের সন্তান রাকিব পড়াশুনার পাশাপাশি সাভারে একটি কারখানায় কাজ করে সংসার চালান।
জানা গেছে, গত ৫ আগস্ট রাকিব তার পরিবারের কাউকে না জানিয়ে তার বন্ধুদের সাথে ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই দিন সকাল দশটার দিকে গুলিবিদ্ধ হন।

