
ইমাম হোসেন সাগর ,চৌগাছা (যশোর) :
চৌগাছা উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউনিয়রের সাবেক চেয়ারম্যান শহীদ ইমামুল হাসান টুটুলের ১৫তম মৃত্যূ বার্ষিকী আজ। প্রতিবছরের মতো এবারও দিনটিতে পারিবারিক ভাবে দোয়া মিলাদের অনুষ্ঠান হবে ।
জানা গেছে, ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর ইমামুল হাসান টুটুল আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের পাশে বিশ্বাস ফার্মেসীর সামনে সন্ত্রাসীদের উপর্যপরি বোমা নিক্ষেপ ও গুলিতে নিহত হয়। এ সময় তিনি দলীয় কার্যালয়ের পাশে বেঞ্চে বসে রাত ১০ টার সময় কয়েকজন নেতা কর্মীকে সাথে নিয়ে চা পান করছিলেন। সন্ত্রাসীরা এ সময় আকর্ষিক বোমা নিক্ষেপ ও একের পর এক গুলি করে তাকে হত্যা করে। ১৭ সেপ্টেম্বর ইমামুল হাসান টুটুলের স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা টুটুল বাদী হয়ে অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার তৎকালিন ওসি আহসান হাবীব যুবলীগের আহবায়ক ও সাবেক ভাইচ চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়,যুবলীগের সদস্য মোমিনুর রহমানসহ ৯ জনকে আসামি করে আদালতে চার্জসিট দাখিল করেন।ইমামুল হাসান টুটুল রাজনৈতিক জীবনে চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যশোর জেলা যুবলীগের আইন বিষায়ক সম্পাদক ছিলেন, এছাড়াও তিনি চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

