
বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি:
এক মাসের ব্যবধানে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। গত ১৮ মার্চ বরিশাল শিক্ষা বোর্ডের আদেশে শাখাওয়াত হোসেন মনিরকে এডহক কমিটির সভাপতি করা হলেও বুধবার (২৩ এপ্রিল) তা পরিবর্তন করা হয়। তার স্থলে পূর্ণিমা সরদারকে এডহক কমিটির নতুন সভাপতির দায়িত্ব দিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ড।
বুধবার (২৩ এপ্রিল) বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, মঙ্গলবার (২২ এপ্রিল) নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন মনির বরিশাল কোতয়ালী মডেল থানার জি আর ৫৫৮/২০২৪ মামলায় গত ১৬ এপ্রিল গ্রেফতার হন। এমতাবস্থায় বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে একই স্বারক ও তারিখে এডহক কমিটি সংশোধন করা হলো। এ বিষয়ে পরবর্তীকালে তথ্য কোন নির্দেশনা আসলে তা অনুসরণ করার শর্তে সংশোধিত কমিটি অনুমোদন করা হলো। সেই কমিটিতে পূর্ণিমা সরদারকে এডহক কমিটির নতুন সভাপতি মনোনিত করা হয়।

