বাড়িবরিশাল বিভাগবরিশাল জেলাচরকাউয়া ইউনিয়নে বিএনপি কমিটি বিলুপ্ত, তৃণমূলে স্বস্তি ও নতুন আশার সঞ্চার

চরকাউয়া ইউনিয়নে বিএনপি কমিটি বিলুপ্ত, তৃণমূলে স্বস্তি ও নতুন আশার সঞ্চার

মোঃ সাদ্দাম হোসেন বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি::
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউনিয়ন কমিটি ১১-৭-২০২৫তারিখে  বিলুপ্তির সিদ্ধান্তে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে স্বস্তি এবং নতুন নেতৃত্বের প্রত্যাশা জাগ্রত হয়েছে। দীর্ঘদিন ধরে ইউনিয়ন কমিটির নিষ্ক্রিয়তা ও বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ থাকলেও, এবার আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয়রা।
চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহমুদ হোসেন আরশাফ বলেন,
> “বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা চাই ভোটের মাধ্যমে তৃণমূলের অংশগ্রহণে একটি কার্যকর ও স্বচ্ছ কমিটি গঠিত হোক।”
সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ কবির সিকদার বলেন,
> “বহুদিন ধরে সংগঠনটি স্থবির হয়ে পড়েছিল। নতুন কমিটির মাধ্যমে দলকে পুনর্গঠনের দারুণ সুযোগ এসেছে। কেন্দ্রীয় নেতাদের উচিত যোগ্যদের মূল্যায়ন করে একটি সক্রিয় কমিটি ঘোষণা করা।”
১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক  সাংগঠনিক  সম্পাদক মোঃ সোহরাব হোসেন ফকির বলেন,
> “এই কমিটি অনেক দিন ধরে অকার্যকর ছিল। নতুন নেতৃত্বের প্রত্যাশায় আমরা আশাবাদী। কমিটি বিলুপ্ত হওয়ায় তৃণমূলে নতুন আশার সঞ্চার হয়েছে।”
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সহিদ খান জানান,
> “পুরাতন কমিটির অনেক নেতার বিরুদ্ধে সাংগঠনিক অনিয়ম ও নিষ্ক্রিয়তার অভিযোগ ছিল। আমরা চাই এবার দক্ষ, সৎ ও ত্যাগী নেতাদের দিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন হোক। তৃণমূলকেই মূল্যায়ন দিতে হবে।”
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠিত হলে তা ইউনিয়ন পর্যায়ে বিএনপির কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। এ সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় ও জেলা নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments