
চন্দনাইশ নিজস্ব প্রতিনিধি
চন্দনাইশে ১০ দলীয় জোট প্রার্থী, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত অধ্যাপক ওমর ফারুকের ছাতা প্রতীকের প্রচারণায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ ১৪ সংসদীয় আসন এলাকার দায়িত্বশীলদের নিয়ে পরিচিতি ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৩ জানুয়ারি) সন্ধ্যায় চন্দনাইশ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১০ দলীয় জোট প্রার্থীর সমর্থনে আয়োজিত এ সমাবেশে চন্দনাইশ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটের প্রার্থী ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। ঐক্যজোটকে ছাড় দিয়ে নির্বাচন থেকে বিরত থাকা জামায়াত নেতা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোঃ শাহাদৎ হোসেন, খেলাফত মজলিস- চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুফতি আবু তাহের তুরাবী, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএস)- চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল করিম কাসেমী, চট্টগ্রাম মহানগর জামায়াত নেতা প্রবীণ সাংবাদিক সাইফুদ্দীন, উত্তর সাতকানিয়া (সাঙ্গু) জামায়াতের আমির মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস, উপজেলা এলডিপির সেক্রেটারি আলহাজ্ব আকতার আলম, চন্দনাইশ পৌরসভা জামায়াতের আমির কাজী কুতুব উদ্দীন, সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দীন, চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিল্পোদ্যোক্তা মো.জাহাঙ্গীর আলম, শিল্পোদ্যোক্তা ও বিশিষ্ট সমাজ চিন্তক মো. আব্দুল মান্নান, জামায়াত নেতা ও শিল্পোদ্যোক্তা সৈয়দ আল মামুন, জামায়াত নেতা মাহফুজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, জামায়াত নেতা আহমেদ কবির হিরু, হারুন উর রশিদ, দোহাজারী পৌরসভা আমির শহিদুল ইসলাম, জামায়াত নেতা কায়েদে আজম, ইমরান বকর, মোজাফফর আহমদ জাফর, শফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সাবেক ছাত্রনেতা মিছবাহ উদ্দিন তামিম, আব্দুল কাদের বেলাল, জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার আসিফ মাহমুদ, নাজিম উদ্দীন, শামীম উদ্দীন, জামায়াত নেতা আতাহার হোসেন, জসিম উদ্দিন প্রমুখ । সমাবেশে বক্তারা ১০ দলীয় জোটের প্রার্থী এলডিপি নেতা অধ্যাপক ওমর ফারুককে ছাতা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

