বাড়িঅন্যান্যচট্টগ্রাম - ৫ হাটহাজারী( বায়েজিদ আংশিক) আসনে লক্ষাধিক ভোটে বিজয় হয়েছে, বিএনপি...

চট্টগ্রাম – ৫ হাটহাজারী( বায়েজিদ আংশিক) আসনে লক্ষাধিক ভোটে বিজয় হয়েছে, বিএনপি প্রার্থী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এস এম মামুন সিপু হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনির এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। 
হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক সংসদীয় আসনে ১৪৩টি ভোট কেন্দ্রে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পেয়েছেন ৪৬ হাজার ৫৮৯ ভোট।
এদিকে চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের ভূমিধস বিজয়ে হাটহাজারী-বায়েজিদ এলাকার বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের মাঝে বাঁধ ভাঙা উল্লাসের সৃষ্টি হয়েছে। 
ব্যারিস্টার মীর হেলাল তাঁকে ধানের শীষের প্রতীকে ব্যাপকভাবে ভোট ও সমর্থন জানানোয় হাটহাজারী-বায়েজিদের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments