বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাচট্টগ্রাম বাঁশখালী গন্ডামারাতে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে নেছার নামে এক যুবকের মৃত্যু

চট্টগ্রাম বাঁশখালী গন্ডামারাতে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে নেছার নামে এক যুবকের মৃত্যু

মোঃ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী)

চট্টগ্রাম বাঁশখালী উপজেলার গন্ডামারাতে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে মোঃ নেছারউদ্দীন (৪৪) নামে এক যুবক মৃত্যু বরণ করেছে। নিহতের আত্মীয়  নুরুল কাদের জানান যে, 

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৬টার সময় এ ঘটনা ঘটে। উল্লেখ্য,  নিহত নেছারউদ্দীন বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার সমদ আলীর বাড়ীর মরহুম  শামসুল আলমের তৃতীয় পুত্র। তিনি উত্তর পশ্চিম গন্ডামারা লবণ উৎপাদনকারী সমবায় সমিতির  সদস্য।

এলাকাবাসী ও নিহতের আত্মীয় সুত্র জানা যায় যে, ‘আজ সন্ধ্যায় নিজ বাড়িতে বিদ্যুতের লাইট জ্বালাতে সুইচ বোর্ডে হাত দিতেই বিদ্যুৎ স্পৃষ্ট হন নেছারউদ্দীন। বোর্ডটি ক্রুটিপূর্ণ থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পরে ছিঁটকে পড়লে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরুতহাল রিপোর্ট করেছে। পরিবারের কোন অভিযাগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments