বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাচট্টগ্রামের সন্দ্বীপে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন

চট্টগ্রামের সন্দ্বীপে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন

-রিদুয়ানুল বারী (সন্দ্বীপ) চট্টগ্রাম 
“শিক্ষা হলো সভ্যতার রুপায়ণ” এই স্লোগান কে সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপ মগধরায় স্টুডেন্ট কেয়ার ক্লাসেস এর উদ্যোগে ২য় বারের মতো  অনুষ্ঠিত হয়েছে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২৫।
৭ নভেম্বর, ২০২৫ শুক্রবার সকাল ৯:৩০ মিনিট থেকে ১১:৩০ মিনিট ২ ঘন্টা ব্যাপী পাঁচানিয়া পূর্ব মগধরা হালিমা মোয়াজ্জেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা চলে।
 স্টুডেন্ট কেয়ার ক্লাসেস এর ইউনিট – ১ নোয়াহাট ,ইউনিট -২ পেলিশ্যার বাজার  ও ইউনিট -৩ জনতা মার্কেট  তিনটি শাখার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
পরীক্ষা চলাকালীন সময়ে রেনেসাঁ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আহবায়ক ও দৈনিক প্রথম বাংলার সন্দ্বীপ প্রতিনিধি মাষ্টার রিদুয়ানুল বারী পরিক্ষার  হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন এমন আয়োজনের মাধ্যমেই কেবল শিক্ষার্থীদের গণিত ভীতি দুর করে গনিতকে আনন্দময় করা সম্ভব। 
এ সময়  স্টুডেন্ট কেয়ার ক্লাসেস ইউনিট সমুহের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ জিহাদ হোসেন বলেন গনিত অলিম্পিয়াড প্রতিযোগিতার মাধ্যমে যুক্তি চিন্তা আর সৃজনশীলতা  মিলে তৈরি হবে নতুন সম্ভাবনা। তিনি বলেন এ বছর প্রতিযোগিতায়  মোট অংশ গ্রহনকারীদের ২৫% মেধাবৃত্তিতে আনা হবে।আগামী তে  এ সংখ্যা আরো বাড়ানো হবে। 
এ প্রতিযোগিতার কক্ষ পর্যবেক্ষকের দায়িত্বে  ছিলেন স্টুডেন্ট কেয়ার ক্লাসেস সেন্টার এর শিক্ষক যথাক্রমে আবদুর রহিম, রাফসান রিফাত,আল আমিন, মিনহাজ উদ্দিন প্রমুখ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments