বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাচট্টগ্রামের ফটিকছড়িতে ব্যাংক ম্যানেজারের মৃত্যু।

চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যাংক ম্যানেজারের মৃত্যু।

স্বপন কুমার নাথ (স্টাফ রিপোর্টার)। 

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের কাঞ্চন নগর বাজারে গ্রামীণ ব্যাংক,  কাঞ্চন নগর ফটিকছড়ি শাখা অবস্থিত। গতকাল  গভীর  রাতে কোন এক সময়ে উক্ত শাখার ম্যানেজার মোহাম্মদ আবুল হাসেম (৫৭) মৃত্যু বরণ করেছেন। 
তিনি উপজেলার কাঞ্চন নগর ৪নং ওয়ার্ডের তেলি পাড়া পুকুর পাড়ার আবদুল শুক্কুর সর্দারের তিন তলা  ভবনের ৩য় তলায় ০২ রুমের একটি বাসায় ভাড়া থাকতেন। ভবনের নিচ তলায় ভবনের মালিক বসবাস করেন। জনাব আব্দুল শুক্কুরের পরিবারের লোকজন জানান, হাসেম সাহেব মাত্র কয়েক মাস আগে কাঞ্চন নগর গ্রামীণ ব্যাংক শাখায়  ম্যানেজার হিসাবে  যোগদান করার পর থেকে এখানে বাসা নিয়ে বসবাস করছেন। তিনি শারীরিক ভাবে কিছটা অসুস্থ্য ছিলেন। বাসার একটি কক্ষের পাশে পকেট দরজা ও বেলকনি আছে। বেলকনির বারান্দায় দুই / আড়াই ফুট উচু নিরাপত্তা দেয়াল আছে কিন্তু দেয়ালের  উপরের দিকে কোন গ্রিল নেই। তিনি প্রায়শই রাতে বা দিনে ঐ খানে বসে মোবাইলে কথা বলা সহ অবসর সময় কাটতেন। তাঁদের ধারনা, ঐদিন গভীর রাতে কোন এক সময়  শারীরিক অসুস্থতা বা অসতর্কতার ফলে ঐ খান থেকে  নিচে পড়ে মৃত্যু বরন করেছেন। ভোর বেলা ভবনের মালিক এবং পথচারী কিছু লোক হাসেম সাহেব কে ঐ তিন তলা ভবনের বেলকনি বরাবর  নিচে মৃত অবস্থায় দেখে ফটিকছড়ি থানা ও ব্যাংক কতৃপক্ষ কে সংবাদ দেয়ার পর পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়। ফটিকছড়ি থানার উপ পরিদর্শক জনাব সুমন বলেন, খবর পেয়ে লাশের সুরতহাল সহ  উদ্ধার করে  থানায় রাখা হয়েছে এবং নিহতের স্বজন আসছেন। ময়না তদন্তের পর তাঁদের কে লাশ বুঝিয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, এটি দূর্ঘটনা নাকি হত্যা,  ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। গ্রামীণ ব্যাংক  ফটিকছড়ি এরিয়ার প্রোগ্রাম অফিসার জনাব গিরেন্দ্র সরকার জানান,  নিহত হাসেম  কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ইন্দ্রারচর এলাকার মৃত মোঃ আবুল গফুরের ছেলে। মৃত্যু কালে  তাঁহার স্ত্রী, ০২ ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। হাসেম সাহেবের মৃত্যুতে গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম যোনের যোনাল ম্যানেজার সহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং তার বিদেহী আত্মার চীর শান্তি কামনা করছেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments