বাড়িসিলেট বিভাগমৌলভীবাজার জেলাগ্রেনেড উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ

গ্রেনেড উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ

কমলগঞ্জ(মৌলভীবাজার)নিজস্ব প্রতিনিধি
শিমের বিচি রোপন করতে গিয়ে গর্ত খুঁড়ে মাটির নিচে পাওয়া গেলো গ্রেনেড। ঘটনাটি ঘটেছে (সোমবার, ১৪ জুলাই) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের ওমর মিয়ার বাড়িতে। 
ওমর মিয়া সবজি চাষের উদ্দেশ্যে শিমের বিচি রোপনের জন্য গর্ত খুঁড়ছিলেন সেই সময়ই মাটির নিচ থেকে একটি গ্রেনেড উঠে আসে। গ্রেনেডটি বহু পুরোনো এবং ধারণা করা হচ্ছে, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। ওই এলাকায় অবস্থিত শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অবস্থান করত। স্থানীয়দের মতে, সে সময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে এসে পড়তে পারে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাটি ঘিরে ফেলা হয়। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে। খবর শোনার পর প্রথমে আতঙ্কের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments