বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাগ্রাম্য শালিসে ঘুষের টাকা না পেয়ে মাইকে ঘোষণা দিয়ে সমাজচ্যুত করা হলো...

গ্রাম্য শালিসে ঘুষের টাকা না পেয়ে মাইকে ঘোষণা দিয়ে সমাজচ্যুত করা হলো ৭ পরিবারকে

ফারুক আহমেদ, জামালপুর সদর নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুরে একটি গ্রামে গ্রাম্য সালিশির মাধ্যমে  ৫০হাজার  টাকা  ঘুষ দাবি না মেটানোর কারণে ৭ পরিবারকে মাইকে ঘোষণা দিয়ে সমাজ থেকে বাদ দেয়া হয়। এ ঘটনা নিয়ে শনিবার ১৪ই জুন জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবারগুলো। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার জামালপুর পৌর শহরে দাপুনিয়া এলাকায় মোঃ মন্টু মিয়া (৪২)আহাম্মদ আলী ছেলে মনসুর মিয়া (৪৫)দুইজনের মধ্যে বিদ্যুতের লাইন নিয়ে কথা কাটাকাটি হয়।এরপর শুক্রবার উভয় পক্ষের মধ্যে আবারো হাতাহাতি ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত আটটার দিকে দাপুনিয়া বকুলতলা  মোড়ে গ্রাম্য সালিসের বৈঠক বসে। 
বৈঠকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা মনসুর মিয়ার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। তারা এ কথাও বলে যদি মনসুরমিয়া ৫০ হাজার টাকা না দেয় তাকে এবং তার বংশের সকল পরিবারকে সমাজচ্যুত করা  হবে মনসুর মিয়া টাকা দেওয়াই অস্বীকার করলে রাত ১১ টার সময়  তারা ঢাক ঢোল পিটিয়ে মাইকিং করে সাত পরিবারের নাম উল্লেখ করে সমাজ থেকে বাদ দিয়ে দেয়। মাইকিং এর মাধ্যমে আরো বলা হয়, ওই সাত পরিবারের সদস্যদের সাথে যদি কেউ কথাবার্তা বলে তাদেরকেও সমাজচ্যুত করা হবে। এবং সাত পরিবারের কেউ যদি, মসজিদ, দোকান হাট বাজার রাস্তাঘাটে দেখলেই তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments