বাড়িবরিশাল বিভাগবরিশাল জেলাগৌরনদী এসিল্যান্ড ভূমি অফিসে এক কর্মচারির ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল।

গৌরনদী এসিল্যান্ড ভূমি অফিসে এক কর্মচারির ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল।

মো:সিফাত হোসেন,গৌরনদী(বরিশাল) নিজস্ব প্রতিনিধি।
বরিশালের গৌরনদী উপজেলা ভূমি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও জারীকারক আব্দুর রহিম এর বিরুদ্ধে ঘুষ নেওয়ার আলোচনা লোকসম্মুখে হলেও কিন্তু এবার তা এল প্রমাণসহ। দৈনিক প্রথম বাংলার হাতে এসেছে ঘুষ নেওয়ার একটি ভিডিও । তাছাড়া এই ভূমি অফিসে নামজারি, খতিয়ান যাচাই, বন্দোবস্তি, তদন্তসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে গিয়ে সেবাপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। সরকারি ফি যেখানে ৭০ টাকা, সেখানে দিতে হয় ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত ঘুষ।

নিয়ম অনুযায়ী উপজেলার সার্ভেয়ার নামজারির ফাইল অনুমোদন দেওয়ার পর তা যায় জারিকারক আব্দুর রহিম এর কাছে। সেখান থেকে নোটিশ জারি করে নিতে হয়। নোটিশ জারি করাতে সরকারি ফি ৭০ টাকা হলেও প্রতি ফাইলে আব্দুর রহিম ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা ঘুষ নেন।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিমের বক্তব্য বলেন এগুলো সব মিথ্যা বানোয়াট, আমি কারো কাছ থেকে টাকা নেইনি।

এবিষয় জানতে চাইলে উপজেলা ভূমি কমিশনার মোঃ রাজিব হোসেন জানান, আমি আপনাদের মাধ্যমে ভিডিও ফুটেজটা দেখেছি এবং ‘তদন্ত করে আসল সত্য বের করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে সব সময় কাজ করে। এর আগেও বিভিন্ন অভিযোগ পেয়েছি। আশা রাখি গৌরনদী উপজেলার মানুষ এসব ভোগান্তিতে আর পড়বে না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments