মো:সিফাত হোসেন,গৌরনদী(বরিশাল)নিজস্ব প্রতিনিধি।
র্য়াব-৮ এর অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে সোমবার (৫ মে) দিবাগত মধ্যরাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপের গতিরোধ করেন।
এসময় পিকআপের মধ্যে থাকা কাঠের আলমিরার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার ও পিকআপ চালকসহ দুই বিক্রেতাকে আটক করা হয়।
এসময় পিকআপের মধ্যে থাকা কাঠের আলমিরার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার ও পিকআপ চালকসহ দুই বিক্রেতাকে আটক করা হয়।
র্য়াব সূত্রে জানা গেছে, চাঁদপুরের প্রধানিয়া এলাকার নুরে আলমের ছেলে শাহেদুল ইসলাম ওই গাঁজা বরিশালের বিক্রেতাদের কাছে পৌঁছে দিতে এসেছিলেন।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।