
আব্দুস শুক্কুর, গোয়াইনঘাট (সিলেট):
জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক র্যালি বের হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী’র সভাপতিত্বে জাতীয় স্থানীয় সরকার দিবসের সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হাসিব আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা কৃষি অফিসের কৃষিবিদ ইন্দ্রজিৎ ভৌমিক, থানার এসআই জহর লাল, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ প্রমুখ।

