
মোঃ মোজাক্কির আহমেদ নাজু,ওসমানীনগর(সিলেট)বিশেষ প্রতিনিধি।
প্রথম পরিচয় টিকটকে, এ পরিচয় গড়ায় প্রেমে অতঃপর সেই কিশোরীকে (১৬) অপহরণের পর ধর্ষণ। এমন ঘটনায় সিলেটের গোলাপগঞ্জে আলামিন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ।
সোমবার (১৩ মে) ঢাকার সাভার মডেল থানা এলাকা থেকে অভিযান চালিয়ে ভিকটিম কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি কুমিল্লা জেলার তিতাস থানার মাছিপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ জানায়, টিকটকের মাধ্যমে পৌর এলাকার ১৬ বছরের এক কিশোরীর সাথে পরিচয় হয় আসামি আলামিনের ৷ এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে গত ২ মে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় আসামি। এরপর ওই কিশোরীকে সে ধর্ষণ করে৷ অপহরণের ঘটনায় কিশোরীর পরিবার থেকে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত আলামিনকে গ্রেপ্তার করে ৷
গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা সুমন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষণের আলামত ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে ৷এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

