
শিশির হাওলাদার,গলাচিপা(পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কতৃক সুফলভোগী সদস্যদের দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৪ সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ১০ টায় উপজেলা পল্লী উন্নয়ন ভবন হলরুমে দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (অঃ দাঃ) এস এম আরিফুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ মহিবুল্লাহ আহসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জেলা উপ-পরিচালক মুহাম্মদ হাসানুল হক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরজু আক্তার, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ সজল দাস, থানা পরিদর্শক তদন্ত অফিসার মোঃ জিলোন, প্রধান পরিদর্শক বাপ্পা পাল, পরিদর্শক হাসিন আহম্মেদ অভি, এআরডিও ( পদাবিক) এস এম সাইদুর রহমান সহ উপজেলা পল্লী উন্নয়ন অফিসের সকল কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সমিতির সকল সদস্যবৃন্দ। এসময় প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত করা হয়। যাতে করে সদস্যরা প্রশিক্ষণ গ্রহণ শেষে ঋণ নিয়ে সাবলম্বী হতে পারে এবং পল্লী উন্নয়নে ভুমিকা রাখতে পারে।

