বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় স্ত্রী'র সামাজিক ও পারিবারিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন ।

গলাচিপায় স্ত্রী’র সামাজিক ও পারিবারিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন ।

শিশির হাওলাদার,গলাচিপা,(পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় অনুপম ভূইয়া ও অন্তরা রানী শীলে স্ত্রীর সামাজিক ও পারিবারিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,গলাচিপা সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির কমিটি ও পূজা উৎযাপন কমিটি।

২৪ শে এপ্রিল (বুধবার)বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় কালী মন্দিরের সামনে রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন শাহ, উপজেলা আ’লীগের সভাপতি(ভারপ্রাপ্ত)হাজী মুজিবুর রহমান, সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) সরদার মু.শাহআলম, কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি দ্বিলীপ বনিক,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি ও জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার শংকর লাল দাস,সাধারণ সম্পাদক সমীর কৃষ্ণ পাল, পূজা উৎযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা,বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত।

এছাড়াও মেয়ের পরিবারের আত্নীয় স্বজন সহ হাজারো নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ যে গত ৮ বছর যাবত অনুপম ভূইয়ার সাথে অন্তরার প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় অনুপম ভূইয়া অন্তরাকে বরিশালের একটি কালীবাড়ি মন্দিরে গোপনে শাখা সিঁদুর পরিয়ে বিবাহ করে। বৃহস্পতিবার দুপুর থেকে স্ত্রী’র স্বীকৃতির দাবীতে প্রেমিক অনুপম ভূইয়ার বাবার বাড়িতে আমরন অনশনে বসেন। এই বিষয়টি নিয়ে অনেকবার সামাজিকভাবে বসা হলেও অনুপম ভূইয়ার বাবা এডভোকেট অরুন ভূইয়া এখন পর্যন্ত মেনে নেয়নি। তারা নানান ভাবে ভয়ভীতি দেখায়। তবে মেয়ে অন্তরা রানী শীল ৭দিন যাবত একই স্থানে অবস্থান করছেন।

এই অমানবিক নির্যাতনের প্রতিবাদে গলাচিপা উপজেলার সকল স্তরের জনগন ক্ষিপ্ত হয়ে এই মানববন্ধন করেন। এই মেয়েকে স্ত্রী’র স্বীকৃতি না দেয়া হলে ২৮ শে এপ্রিল রবিবার দুপুর ১২ টায় প্রতিকি ধর্মঘটের আলটিমেটাম দেয়া হয় মানববন্ধনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments